নিজস্ব প্রতিবেদন ১২ নভেম্বার ২০২৪ ০৩:৩১ পি.এম
ছবি: সংগৃহীত
জাতীয় সাঁতার মানে বাংলাদেশ নৌ-বাহিনীর শ্রেষ্ঠত্ব। এবারের ৩৩তম ম্যাক্স গ্রুপ জাতীয় সাঁতারেও সংস্থাটি চ্যাম্পিয়ন হয়েছে। সৈয়দ নজরুল ইসলাম সুইমিং কমপ্লেক্সে চার দিনব্যাপী প্রতিযোগিতা শেষে ৩২টি স্বর্ণ, ২৬টি রুপা ও ১২টি ব্রোঞ্জ জিতে প্রথম নৌ-বাহিনী। এ ছাড়া ১০টি স্বর্ণ, ১৫টি রুপা ও ২৩টি ব্রোঞ্জ জিতে সেনাবাহিনী রানার্সআপ হয়েছে।
শেষ দিনে আজ (মঙ্গলবার) আরও দুটি জাতীয় রেকর্ড গড়েন সাঁতারুরা। মেয়েদের ১০০ মিটার ব্যাকস্ট্রোকে এক মিনিট ১১.৮৩ সেকেন্ড সময় নিয়ে নতুন রেকর্ড গড়েন নৌ-বাহিনীর যুথী আক্তার। ২০২২ সালে একই সংস্থার সুরাইয়া আক্তারের এক মিনিট ১২.৩৭ সেকেন্ডের রেকর্ড তিনি ভেঙ্গে দিয়েছেন। ছেলেদের ৪০০ মিটার ফ্রিস্টাইলে চার মিনিট ১৪.২৫ সেকেন্ড সময় নিয়ে নিজের আগের রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়েন নৌ-বাহিনীর কাজল মিয়া। ২০২১ সালে তার রেকর্ডটি ছিল চার মিনিট ১৭.৩৫ সেকেন্ডের।
পুরুষ বিভাগে বাংলাদেশ নৌ-বাহিনীর সামিউল ইসলাম রাফি পাঁচটি স্বর্ণ ও একটি ব্রোঞ্জ পদক (তিনটি নতুন জাতীয় রেকর্ড) নিয়ে এবং মেয়েদের বিভাগে একই সংস্থার যুথী আক্তার চারটি স্বর্ণ (তিনটি নতুন জাতীয় রেকর্ড) ও একটি রুপা জিতে সেরা সাঁতারু নির্বাচিত হয়েছেন।
খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সহকারী নৌ-বাহিনী প্রধান (পার্সোনেল) রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা। এ সময় সুইমিং ফেডারেশনের সহ-সভাপতি ও ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. সেলিম মিয়া উপস্থিত ছিলেন।
১৬ রানে হেরে সিরিজ শুরু বাংলাদেশের
হংকংয়ের সঙ্গে ড্র, শেষ এশিয়ান কাপের আশা
ব্যাটিং ব্যর্থতায় বড় পরাজয় বাংলাদেশের
শেষ মুহূর্তের গোলেই হার, স্বপ্নভঙ্গ বাংলাদেশের
ইংল্যান্ডের বিপক্ষে লড়াই করেও হার বাংলাদেশ নারী দলের
বিসিবি নির্বাচন বয়কটের হুমকি ক্লাব সংগঠকদের
দারুণ ফর্মে আলভারেজ, তিন ম্যাচে ছয় গোল
আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
আইএল টি-টোয়েন্টির নিলামে দল পেলেন না অশ্বিন
বিসিবি নির্বাচন থেকে তামিম ইকবালের সরে দাঁড়ানোর কারণ কী?
বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক আসিফ আকবর
হাসপাতাল ছেড়েছেন মাইনর স্ট্রোকে আক্রান্ত বাংলাদেশ নারী দলের কোচ
যে সুখবর পেলেন বাংলাদেশের ক্রিকেট দল
বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হতে যাচ্ছেন আসিফ আকবর
বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম
ক্রিকেটে বিনিয়োগ করতে যাচ্ছে সৌদি আরব, সংযুক্ত থাকবে ফ্যাঞ্চাইজি লিগ
নির্বাচন নিয়ে প্রবল চাপে তামিম
বিশ্বকাপ শুরু আজ, বাংলাদেশের খেলা কবে
এশিয়া কাপের ফাইনাল হয়ে উঠল রাজনৈতিক বার্তার মঞ্চ
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ক্রিস ওকস
৭ গোলের রোমাঞ্চে রিয়ালকে হারাল অ্যাতলেতিকো
শেষ মুহূর্তে লিভারপুলকে স্তব্ধ করল প্যালেস
বিসিবি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ
সুপার ওভারের নাটকীয়তায় শ্রীলঙ্কাকে হারালো ভারত
সমঝোতা নিয়ে বৈঠক চলছে তামিমের বাসায়
শুধু ইগো বা জেতার জন্য নোংরামি কইরেন না: তামিম
পাকিস্তানকে হারাতে ব্যর্থ বাংলাদেশ, এশিয়া কাপের ফাইনালে পাকিস্তান
পাকিস্তানের বিপক্ষে কেমন হবে বাংলাদেশের একাদশ?
বিসিবি নির্বাচন, তামিমের বিরুদ্ধে ভুয়া আপত্তি
টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেটের রেকর্ড মুস্তাফিজের