নিজস্ব প্রতিবেদন ০৮ নভেম্বার ২০২৪ ১২:০৭ পি.এম
ছবি: সংগৃহীত
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে শোভাযাত্রা শুরু করেছে বিএনপি। এদিন খাঁচায় বন্দি অবস্থায় প্রতীকী শেখ হাসিনাকে প্রদর্শন করেছেন দলটির নেতাকর্মীরা।
শুক্রবার (৮ নভেম্বর) বিকেল ৩টা ৩৫ মিনিটে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনের সামনে থেকে একটি র্যালি শুরু হয়। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে র্যালির উদ্বোধন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। র্যালিটি মানিক মিয়া এভিনিউতে গিয়ে শেষ হবে।
র্যালি শুরু হওয়ার আগে বিএনপির শোভাযাত্রায় খাঁচায় বন্দি অবস্থায় প্রতীকী শেখ হাসিনাকে প্রদর্শন করা হয়। এরই মধ্যে এ সম্পর্কিত একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা যায়, একটি খাঁচার ভেতরে বন্দি রয়েছেন প্রতীকী শেখ হাসিনা। তাকে টিয়া রঙের শাড়ি ও সাদা ব্লাউজ পরানো হয়েছে। তার চোখে কালো রঙের চশমা। এভাবেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খাঁচার ভেতরে রেখে প্রদর্শন করেন বিএনপির নেতাকর্মীরা।
এর আগে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে বিএনপির র্যালিপূর্ব সংক্ষিপ্ত সমাবেশ শুরু হয়। বিকেল ৩টায় নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ শুরু হয়। এ কর্মসূচিতে সভাপতিত্ব করছেন বিএনপি মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সমাবেশে সভাপতির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশে গণতন্ত্র ছাড়া অন্য কিছু চলবে। এখানে স্বৈরাচারের আর কোনো সুযোগ নেই।
বিএনপির মহাসচিব বলেন, দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগ সরকার ও তাদের দোসররা এই দেশকে লুটপাট করে খেয়েছিল। আমরা দীর্ঘ ১৭ বছর এর বিরুদ্ধে লড়াই করেছি। সর্বশেষ ছাত্রজনতার অভ্যুত্থানের মাধ্যমে হাসিনা দেশ থেকে পালিয়েছে। কিন্তু তার দোসররা এখনো ঘাপটি মেরে বসে আছে। দেশের জনগণ যে কোনো অপশক্তিকে উৎখাত করতে প্রস্তুত আছে। এ জন্য আমরা সব সময় ঐক্যবদ্ধ আছি এবং ভবিষ্যতে থাকব।
তিনি আরও বলেন, যেভাবে ৭ নভেম্বর বাংলাদেশের হাল ধরেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার পর হাল ধরেন বেগম খালেদা জিয়া আর এখন হাল ধরেছেন তারেক রহমান।
আজকের র্যালিটি নয়াপল্টন থেকে শুরু হয়ে কাকরাইল মোড়, মৎস্য ভবন, শাহবাগ মোড়, বাংলামোটর, ফার্মগেট হয়ে মানিক মিয়া এভিনিউতে গিয়ে শেষ হবে।
হাদি হত্যার প্রধান আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে যা জানালেন
সুপ্রিম কোর্টের প্রধান ফটকের পাশ থেকে ৬টি সাউন্ড গ্রেনেড উদ্ধার
গুম হওয়া ব্যক্তিদের পরিবারকে ভাতা দিতে প্রধানমন্ত্রীকে চিঠি দেব: স্থানীয় সরকারমন্ত্রী
দিল্লিতে মাহদী হাসানের সঙ্গে ঠিক কী হয়েছিল?
পটুয়াখালী-৩ আসনে নুরুল হক নুর বেসরকারিভাবে জয়ী
৯৩ কেন্দ্রের ফলাফল: বড় ব্যবধানে এগিয়ে মির্জা ফখরুল
সুষ্ঠু ভোটে যে রেজাল্ট হোক আমরা মেনে নেব: জামায়াত আমির
নির্বাচনের ফলাফল বিলম্বিত হওয়ার কোনো কারণ নেই: ইসি সচিব
ভোটকেন্দ্র দখলের চেষ্টা, সেনাবাহিনীর হাতে বিএনপির ১৩ নেতাকর্মী আটক
রেকর্ড গড়ছে ‘ত্রয়োদশ’ : ইতিহাসের সর্বোচ্চ দল ও প্রতীকের লড়াই
শান্তি ও সৌহার্দ্যপূর্ণ ভোটের পরিবেশ রক্ষার্থে দায়িত্বশীল হওয়ার আহ্বান সিইসির
নির্বাচন ডাকাতি আর না ঘটে সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা
‘মোন্থা’র প্রভাবে সারা দেশে ৫ দিন বৃষ্টির আভাস
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে শিক্ষার্থীদের শপথ
এক দিনে আবার বাড়ল দেশের স্বর্ণের দাম
সাবেক চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম বরখাস্ত
সোয়া দুই লাখ কোটি টাকা পাচারের অভিযোগ এস আলমের বিরুদ্ধে
প্রথমবার বাংলাদেশে আসছেন জাকির নায়েক
হাজার হাজার দেশপ্রেমিকের হত্যার নির্দেশদাতা ছিলেন হাসিনা: চিফ প্রসিকিউটর
তরুণ কৃষি উদ্যোক্তাদের জন্য ‘সোশ্যাল বিজনেস ফান্ড’ গঠনের আহ্বান প্রধান উপদেষ্টার
ড. ইউনূসের সঙ্গে ইতালির প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হবে কিনা, স্পষ্ট করলেন প্রেস সচিব
শেখ হাসিনার বিচারকাজ সম্প্রচারের সময় সাইবার অ্যাটাক
বিশৃঙ্খলাকারীকে চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ইতালির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধান উপদেষ্টা
সারাবিশ্ব দেখেছে বাংলাদেশ কী ভূমিকা রাখতে পারে
আজ রোম যাচ্ছেন প্রধান উপদেষ্টা
সেন্ট মার্টিন-বঙ্গোপসাগর ঘিরে বড় শক্তির বিপজ্জনক খেলা
রাজধানীতে হিট অফিসার বুশরার সিসা বার
হাসিনার চিকিৎসকের ছেলে ও সাবেক মন্ত্রীপুত্রের সিসা বার খুলে দিতে তদবির
রাজনৈতিক দলের ঐকমত্যে জুলাই সনদ সই হবে: ধর্ম উপদেষ্টা