নিজস্ব প্রতিবেদন ০৫ নভেম্বার ২০২৪ ০৬:৩১ এ.এম
ছবি: সংগৃহীত
ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি জনপ্রতিনিধিত্বশীল রাজনৈতিক দল হিসেবে জনগণের চাওয়া ও চাহিদার প্রতি লক্ষ্য রেখে ধারাবাহিকভাবে কাজ করে রাজনীতিতে গুণগত ও আদর্শিক পরিবর্তন করতে চায়। এ জন্য দেশ, ইসলাম ও মানবতার স্বার্থকে বেসিক ধরে কাজ করছে। আমরা শুধু রাজনীতির জন্য রাজনীতি করি না। আমরা মনে করি বারবার ক্ষমতার পট পরিবর্তনের মধ্যে জনগণের কোনো কল্যাণ নেই। এ জন্য আমরা নীতি ও আদর্শের পরিবর্তন চাই। নীতি ও আদর্শের পরিবর্তনের মাধ্যমে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করব।
গতকাল সোমবার ইসলামী আন্দোলন বাংলাদেশ নড়াইল জেলা শাখার আয়োজনে শহরের পুরাতন বাসটার্মিনাল চত্ত্বরে বিশাল গণসমাবেশ প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম এসব কথা বলেন।
তিনি বলেন, স্বাধীনতার ৫৩ বছরে যারাই দেশ পরিচালনা করেছে তারাই দেশের সম্পদ লুটেপুটে খেয়েছে। দেশের টাকা বিদেশে পাচার করেছে। দুর্নীতিতে বারবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। ৫৩ বছরে শাসক গোষ্ঠী জনগণকে সোনার বাংলা, নতুন বাংলা, সবুজ বাংলা, ডিজিটাল বাংলা, স্মার্ট বালার নামে ধোকা দিয়েছে। কিন্তু জনগণের কাঙ্খিত মুক্তি, সামাজিক ন্যায়বিচার ও ইনসাফ প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে। তার কারণ তারা শুধু নেতার পরিবর্তন ঘটিয়েছে। শুধু নেতা নয়, নীতি ও আদর্শেরও পরিবর্তন করতে চাই। তাহলেই জনগণের আশা-আকাঙ্খার বাস্তব প্রতিফলন ঘটবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক জান্নাতুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইমরান হোসাইন নূর, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ নড়াইল জেলা সভাপতি মাওলানা মুহাম্মাদ তাজুল ইসলাম।
সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নড়াইল জেলা সভাপতি মাওলানা মুহাম্মাদ খায়রুজ্জামান।
বিএনপির কাছে নতিস্বীকার করেই একই দিনে দুই নির্বাচন: জামায়াত আমির
রংপুর-৪ আসন: ৮০টি কেন্দ্রে এগিয়ে এনসিপির আখতার হোসেন
১৭টি আসনে বিজয়ের তথ্য দিল জামায়াত
নিজ কেন্দ্রে হারলেন জামায়াত আমির
মামুনুল হক ও ববি হাজ্জাজের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই
বগুড়ায় নিরঙ্কুশ বিজয়ের পথে তারেক রহমান
মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্রে ভোট দিলেন মামুনুল হক
‘ইনশাআল্লাহ আমি আশাবাদী, মানুষ উন্নয়নের স্বার্থে ধানের শীষের পক্ষে রায় দেবে’
বাংলাদেশে গণতন্ত্রের যাত্রা নতুনভাবে শুরু হলো: মির্জা ফখরুল
নিজ আসনে ভোট দিলেন জামায়াত আমির
যাদের ভোট না দেওয়ার পরামর্শ দিলেন তাসনিম জারা
মুনতাসির মাহমুদকে অব্যাহতি ও কারণ দর্শানো নোটিশ এনসিপির
প্রত্যেক উপদেষ্টা আখের গোছানোর কাজ করে রেখেছেন: সামান্তা
বিপ্লবী নয়, কিংস পার্টির মতো আচরণ করছে এনসিপি: ইশরাক
দোসররা আবার সুযোগ পেলে বলবে জুলাই বিপ্লব ছিল একটি তাণ্ডব: শিশির
বিএনপির বিবৃতি, সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ
গুমের ডকুমেন্টরির শুটিংয়ে অংশ নিয়ে যা বললেন সালাহউদ্দিন
বিএনপি নেতা ডা. রফিককে দেখতে গেলেন জোনায়েদ সাকি
হাসিনা-ভারতের এজেন্ডা বাস্তবায়নকারীদের উদ্দেশে যা বললেন নুরুল হক নুর
পিআর নয় বিদ্যমান নির্বাচন পদ্ধতিতেই আস্থা রাখতে চায় বিএনপি: ডা. জাহিদ
সব কিছুরই শেষ আছে: আদালতে পলক
রাউজানে নিহত ব্যক্তি বিএনপির কেউ নয়: রিজভী
এনসিপি এনসিপি শাপলা প্রতীক না পেলে কী করবে?
দেশের অন্তত ৪০টি টেলিভিশন-পত্রিকায় প্রভাব খাটাচ্ছে বিএনপি: সারজিস
নির্বাচন নিয়ে ‘গভীর ষড়যন্ত্র’ হচ্ছে, সজাগ থাকুন: মির্জা ফখরুল
ভারতের অর্থায়নে আ.লীগ-ছাত্রলীগ ঝটিকা মিছিল করছে: শিবির সভাপতি
লন্ডনে ড. ইউনূসের সঙ্গে কী কথা হয়েছিল, জানালেন তারেক রহমান
অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক কাজের ওপর নির্ভর করে: তারেক রহমান
কুরআন অবমাননার প্রতিবাদ জানাতে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি হেফাজতের আহ্বান
তোফায়েল আহমেদের অবস্থা ভালো নয়:পরিবার