শনিবার ১৩ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আইন

শতাধিক মামলায় আ.লীগের সাবেক মন্ত্রী-এমপিসহ ৩৪ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদন ৩০ অক্টোবার ২০২৪ ০৯:২৯ এ.এম

শতাধিক মামলায় আ.লীগের সাবেক মন্ত্রী-এমপিসহ ৩৪ জন গ্রেপ্তার ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার মিছিলে হামলা ও হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের মন্ত্রী, উপদেষ্টা, এমপি ও সরকার ঘনিষ্ঠ ৩৪ জনকে রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা শতাধিক মামলায় নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে। এর মধ্যে সাবেক ৪ মন্ত্রীসহ ৮ জনকে বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (৩০ অক্টোবর) সকালে আসামিদের উপস্থিতিতে শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শরীফুর রহমান ও মো. ইমরান আহম্মেদের পৃথক দুটি আদালত শুনানি শেষে এসব আদেশ দেন। এর আগে রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা এসব মামলার তদন্ত কর্মকর্তারা আসামিদের গ্রেপ্তার দেখানো ও রিমান্ড চেয়ে আবেদন করেন।

এদিন সকালে সেনাবাহিনী ও পুলিশের কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্যদিয়ে আদালতে নেওয়া হয় আওয়ামী লীগ সরকারের সাবেক এসব উপদেষ্টা, মন্ত্রী, এমপি ও ঘনিষ্ঠজনদের। এরপর একে একে তাদের আদালতে নেওয়া হয়। পরে শুনানি শেষে শতাধিক মামলায় তাদেরকে নতুন করে গ্রেপ্তার দেখানো হয়। এর মধ্যে সাবেক কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, সাবেক বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খান, ডিএনসিসির সাবেক মেয়র আতিকুল ইসলাম, সাবেক সমাজকল্যাণ মন্ত্রী দীপু মনি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণিজ্য উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য সালমান এফ রহমান, সাবেক তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সাবেক সংসদ সদস্য সাদেক খান, সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, সাবেক সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হক সুমন, সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক কাউন্সিলির হাসিবুর রহমান মানিক, ডিএপির গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক ডিসি মশিউর রহমান এবং অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ হিল কাফীকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

এছাড়া, রাজধানীর পৃথক দুই মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর মধ্যে হাইকোর্টের জাল ভোটের ঘটনায় শাহবাগ থানায় করা মামলায় পাঁচদিন ও বাড্ডা থানার হত্যা মামলায় তিনদিনের রিমান্ড দেওয়া হয়েছে। মোহাম্মদপুর থানার মামলায় সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্রের তিনদিন ও যাত্রাবাড়ী থানার মামলায় সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের তিনদিনের রিমান্ডের আদেশ দেন আদালত।

পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ধানমন্ডি থানার মামলায় তিনদিন ও বংশাল থানার মামলায় চারদিন রিমান্ড মঞ্জুর করেন আদালত। এছাড়া নিউমার্কেট থানার মামলায় বহিষ্কৃত সেনা কর্মকর্তা জিয়াউল, চকবাজার থানার মামলায় সাবেক সংসদ সদস্য হাজি সেলিম, ধানমন্ডির থানার হত্যা মামলায় সাবেক তথ্যমন্ত্রী ইনু ও চকবাজার থানার মামলায় ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সাধারণ সম্পাদক সৈকতের পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

আ.লীগের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শিগগিরই শুরু: চিফ প্রসিকিউটর

news image

পূজায় পুলিশের গুলি চুরি, ৩ আসামি রিমান্ডে

news image

কালচার অনেক সময় আইনের থেকেও বেশি গুরুত্ব পায় : গোলাম মাওলা রনি

news image

ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠন নিয়ে শুনানি ১৪ অক্টোবর

news image

দুই ভাইসহ এস আলমকে গ্রেফতারে ইন্টারপোলে রেড নোটিশ জারির আদেশ

news image

যে কারণে পুলিশের সঙ্গে বিবাদে জড়ালেন কামরুল ইসলাম

news image

আদালত চত্বর থেকে পালিয়ে যাওয়া জোড়া খুনের আসামি গ্রেফতার

news image

ঢাকা উত্তর সিটির সাবেক কাউন্সিলর আ.লীগ নেত্রী নার্গিস গ্রেফতার

news image

৯ দেশে জাবেদের ৬০২টি সম্পদ ফাইল উদ্ধার

news image

৮২ লাখ টাকা খুইয়ে সচিব জানলেন প্রতারিত

news image

শেখ হাসিনা পদত্যাগ করেননি, দাবি স্টেট ডিফেন্সের

news image

৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করেননি: দাবি আইনজীবীর

news image

সাবেক ভূমিমন্ত্রীর বিদেশে সম্পদ অর্জনের ২৩ বস্তা নথি উদ্ধার

news image

খিলগাঁওয়ে নিষিদ্ধ ছাত্রলীগ-সৈনিক লীগের তিন নেতা গ্রেপ্তার

news image

জবানবন্দিতে নাহিদ: 'রাজাকারের নাতিপুতি' বলায় শিক্ষার্থীরা অপমানিত বোধ করেছিলেন

news image

মুজিব-হাসিনা দুজনেই সেনাবিদ্বেষী ছিলেন: মাহমুদুর রহমান

news image

সাগর-রুনি হত্যা মামলায় তদন্ত দ্রুত শেষ করতে নির্দেশ

news image

আইন সংশোধন সংক্রান্ত কাজ ৩০ নভেম্বরের মধ্যেই সম্পন্ন করতে চায় সরকার

news image

১২১ বার পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন

news image

প্রবাসীদের টার্গেট করে অভিনব প্রতারণা: বিয়ের প্রলোভনে অর্থ হাতিয়ে নেওয়ার ফাঁদ

news image

সরকার উৎখাতের ষড়যন্ত্র: শেখ হাসিনাসহ ২৮৬ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

news image

‘ছাগলকাণ্ডের’ সেই মতিউরকে অনৈতিক সুবিধা, ১১ পুলিশ সদস্য বরখাস্ত

news image

৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, সালিসে ১৫ হাজার টাকায় রফা

news image

৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনে বাধা নেই : আপিল বিভাগ

news image

ধর্ষণের হুমকি দেওয়া আলী হুসেনকে ঢাবি থেকে বহিষ্কার

news image

আপিল বিভাগে অবকাশকালীন দুই বিচারপতি মনোনয়ন

news image

আ.লীগের মিছিলে ‘স্লোগান দিয়ে’ গ্রেপ্তার বাকপ্রতিবন্ধী সাইদের জামিন

news image

মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি / ৮ হাজার কোটি টাকা হাতিয়েছে স্বপনচক্র

news image

পাথর লুটপাট নিয়ে তদন্ত প্রতিবেদনে ১০ সুপারিশ, এল জড়িতদের নাম

news image

মাই টিভির চেয়ারম্যান নাসিরের ৭ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ