নিজস্ব প্রতিবেদন ২১ অক্টোবার ২০২৪ ০৮:০৬ এ.এম
ছবি: সংগৃহীত
তাদের পেসাররা আমাদের ওপর হামলে পড়বে। আমাদের ব্যাটাররা শেষ পর্যন্ত লড়ে যাবে।’ –কথাগুলো বাংলাদেশ কোচ ফিল সিমন্সের। তার কথার অর্ধেকটা ফলেছে, বাকি অর্ধেক ফলেনি। বাংলাদেশ অলআউট ১০৬ রানে। সিমন্সের কথার কোন অর্ধেক ফলেনি, তা আপনি বুঝতেই পারছেন!
উইকেটটাতে স্পিন ধরবে, তা আগে থেকেই বোঝা যাচ্ছিল। তবে উইকেটের ওপর খানিকটা ঘাসের আস্তরণ বিষয়টাকে খানিকটা ‘ট্রিকি’ করে তুলেছিল। শেষমেশ হলোও তাই। চতুর্থ ইনিংসে স্পিনের কথা ভেবে শুরুতে ব্যাট করতে নেমে বাংলাদেশের সর্বনাশ হয়ে গেছে দক্ষিণ আফ্রিকার পেসের কাছেই। দুই পেসার ভিয়ান মুলডার আর কাগিসো রাবাদা মিলে তুলে নিয়েছেন ৬টি উইকেট। বাংলাদেশ ধসে গেছে তাতেই।শুরুটা হয়েছিল সাদমান ইসলামকে দিয়ে। তাকে ফিরিয়ে দক্ষিণ আফ্রিকার উইকেট উৎসবের সূচনা করেন ভিয়ান মুলডার। এরপর একে একে মুমিনুল হক আর নাজমুল হোসেন শান্তকেও ফেরান তিনি।
এরপর দৃশ্যপটে আসেন রাবাদা। মুশফিককে বোল্ড করে ছুঁয়ে ফেলেন ৩০০ উইকেটের মাইলফলক। বলের হিসেবে দ্রুততম ৩০০ উইকেটের বিশ্বরেকর্ড গড়েন তিনি। এরপর লিটন দাসকেও ফিরিয়েছেন তিনি। ৪৫ রান তুলতে অর্ধেক ইনিংস হাওয়া হয়ে যায় বাংলাদেশের।
মঞ্চে এরপর আসেন প্রোটিয়া স্পিনাররা। কেশভ মহারাজ তুলে নিয়েছেন ৩ উইকেট, ফিরিয়েছেন মেহেদি হাসান মিরাজ, জাকের আলী অনিক আর তাইজুল ইসলামকে। আরেক স্পিনার ড্যান পিয়েটের ঝুলিতে গেছে ইনিংস সর্বোচ্চ ৩০ রান করা মাহমুদুল হাসান জয়ের উইকেট। শেষে নাইম হাসানকে নিজের তৃতীয় শিকার বানান রাবাদা। তাতেই বাংলাদেশের ইনিংস শেষ হয় ১০৬ রানে।
শেষ ২০ বছরে এটি ঘরের মাটিতে বাংলাদেশের দ্বিতীয় সর্বনিম্ন রানে অলআউট হওয়ার নজির, ২০২১ সালে পাকিস্তানের বিপক্ষে ৮৭ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ, যা দেশের মাটিতে দলের সর্বনিম্ন রান। আর ঘরের মাঠে নিজেদের টেস্ট যাত্রার শুরু থেকে এ পর্যন্ত পঞ্চম সর্বনিম্ন রানের ইনিংস এটি।
১৬ রানে হেরে সিরিজ শুরু বাংলাদেশের
হংকংয়ের সঙ্গে ড্র, শেষ এশিয়ান কাপের আশা
ব্যাটিং ব্যর্থতায় বড় পরাজয় বাংলাদেশের
শেষ মুহূর্তের গোলেই হার, স্বপ্নভঙ্গ বাংলাদেশের
ইংল্যান্ডের বিপক্ষে লড়াই করেও হার বাংলাদেশ নারী দলের
বিসিবি নির্বাচন বয়কটের হুমকি ক্লাব সংগঠকদের
দারুণ ফর্মে আলভারেজ, তিন ম্যাচে ছয় গোল
আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
আইএল টি-টোয়েন্টির নিলামে দল পেলেন না অশ্বিন
বিসিবি নির্বাচন থেকে তামিম ইকবালের সরে দাঁড়ানোর কারণ কী?
বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক আসিফ আকবর
হাসপাতাল ছেড়েছেন মাইনর স্ট্রোকে আক্রান্ত বাংলাদেশ নারী দলের কোচ
যে সুখবর পেলেন বাংলাদেশের ক্রিকেট দল
বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হতে যাচ্ছেন আসিফ আকবর
বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম
ক্রিকেটে বিনিয়োগ করতে যাচ্ছে সৌদি আরব, সংযুক্ত থাকবে ফ্যাঞ্চাইজি লিগ
নির্বাচন নিয়ে প্রবল চাপে তামিম
বিশ্বকাপ শুরু আজ, বাংলাদেশের খেলা কবে
এশিয়া কাপের ফাইনাল হয়ে উঠল রাজনৈতিক বার্তার মঞ্চ
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ক্রিস ওকস
৭ গোলের রোমাঞ্চে রিয়ালকে হারাল অ্যাতলেতিকো
শেষ মুহূর্তে লিভারপুলকে স্তব্ধ করল প্যালেস
বিসিবি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ
সুপার ওভারের নাটকীয়তায় শ্রীলঙ্কাকে হারালো ভারত
সমঝোতা নিয়ে বৈঠক চলছে তামিমের বাসায়
শুধু ইগো বা জেতার জন্য নোংরামি কইরেন না: তামিম
পাকিস্তানকে হারাতে ব্যর্থ বাংলাদেশ, এশিয়া কাপের ফাইনালে পাকিস্তান
পাকিস্তানের বিপক্ষে কেমন হবে বাংলাদেশের একাদশ?
বিসিবি নির্বাচন, তামিমের বিরুদ্ধে ভুয়া আপত্তি
টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেটের রেকর্ড মুস্তাফিজের