নিজস্ব প্রতিবেদন ২১ অক্টোবার ২০২৪ ০৩:২২ এ.এম
ছবি: সংগৃহীত
সাউথইস্ট ব্যাংক পিএলসি’র ৭৪৫ তম বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২০ অক্টোবর) সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যান এম. এ. কাশেম।
এছাড়া সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারপারসন মিসেস রেহানা রহমান এবং পরিচালক- আজিম উদ্দিন আহমেদ, মোঃ আকিকুর রহমান, দুলুমা আহমেদ, জোসনা আরা কাশেম ও স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ দেলোয়ার হোসেন। সভায় আরও উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দীন মোঃ ছাদেক হোসাইন এবং ব্যাংকের কোম্পানি সচিব এ.কে.এম. নাজমুল হায়দার।
পরিচালনা পর্ষদের সদস্যরা ব্যাংকের বিভিন্ন ব্যবসায়িক উদ্যোগ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এছাড়াও ভবিষ্যৎ সফল যাত্রার দিক নির্দেশনামূলক বিভিন্ন বিষয় নিয়ে পর্ষদের সদস্যরা বিস্তারিত আলোচনা করেন এবং ঐক্যবদ্ধভাবে সাউথইস্ট ব্যাংককে আরও এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
সভায় অভিমত পোষণ করা হয় যে, গ্রাহকের গভীর আস্থা এবং বিশ্বাসের কারণে সাউথইস্ট ব্যাংকের আমানত এবং বৈদেশিক বাণিজ্যের পরিমাণ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, যা সাউথইস্ট ব্যাংকের সাফল্যের মাইলফলক। তাছাড়া প্রধান আর্থিক সূচকগুলোতে ডিপোজিট সংগ্রহ, নন-ইন্টারেস্ট ও কমিশন ইনকাম এবং আমদানি-রপ্তানি বাণিজ্যে সাউথইস্ট ব্যাংক দেশের শীর্ষ ব্যাংকগুলোর মধ্যে অন্যতম। এছাড়া মন্দ ঋণ আদায়ের জন্য সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখার বিষয়েও জোর তাগিদ প্রদান করা হয়। সভায় আরও বলা হয় যে, সাউথইস্ট ব্যাংক সকলের জন্য একটি সুষ্ঠু ও নিরাপদ আর্থিক ব্যাংকিং পদ্ধতি নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
সাউথইস্ট ব্যাংক গত ২৯ বছর ধরে গ্রাহকের আস্থা ও বিশ্বস্ততার প্রতীক হিসেবে স্থানীয় এবং বৈদেশিক মুদ্রায় তারল্য ব্যবস্থাপনায় শীর্ষস্থানীয় ব্যাংক হিসেবে খ্যাতি অর্জন করেছে। কোম্পানি সুশাসন, মুনাফা লভ্যতা এবং নিয়মতান্ত্রিক ঝুঁকি ব্যবস্থাপনায় শীর্ষে থাকা সাউথইস্ট ব্যাংক প্রভিশন ঘাটতিবিহীন ও পর্যাপ্ত মূলধন সংরক্ষণকারী স্থিতিশীল একটি ব্যাংক।
সেপ্টেম্বরে রপ্তানি আয় কমেছে ৪.৬১ শতাংশ
সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৬৮ কোটি ডলার
আগামী বছরের শুরুতেই নতুন বেতনকাঠামো
সরকারি ক্রয়ে অনলাইনে দরপত্র বাধ্যতামূলক
আজ বন্ধ থাকবে দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান
ইসলামী ব্যাংকের ২০০ কর্মী ছাঁটাই, ওএসডি ৪৯৭১
সোনার দামে নতুন রেকর্ড, ভরি ১৯৫৩৮৪ টাকা
সোনার ভরি দাম নেমে দাঁড়াল ১,৯২,৯৬৯ টাকা
অগ্রিম রপ্তানি আয়ের ১০ শতাংশ সংরক্ষণের বাধ্যবাধকতা প্রত্যাহার
দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানো হয়েছে
সেপ্টেম্বরের ২২ দিনে এসেছে ২.০৯ বিলিয়ন ডলার রেমিট্যান্স
দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানো হয়েছে
বিশ্ববাজারে সোনার দামে নতুন ইতিহাস
আগস্টেও রাজস্ব আদায়ে বড় ঘাটতি
ডেঙ্গুতে একদিনে ১২ জনের মৃত্যু
আবারও বাড়লো সোনার দাম
সেপ্টেম্বরের ১৭ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৭৭ কোটি ডলার
ক্রেডিট কার্ডে লেনদেন কমেছে জুলাইয়ে
চট্টগ্রাম বন্দরে ৪০ বছর পর নতুন ট্যারিফ বাড়ল ৪১ শতাংশ
বাংলাদেশ ব্যাংক এক দিনে ২৬ ব্যাংক থেকে ৩৫ কোটি ডলার কিনল কেন
টানা দুই দিন সোনার সর্বোচ্চ দামের রেকর্ড
যমুনা ফিউচার পার্কে সাবু শপের নতুন আউটলেট উদ্বোধন
১ লাখ ৪৫ হাজার মেট্রিক টন সার আমদানি করবে সরকার
বৈদেশিক মুদ্রায় ঋণ, ওভারড্রাফট, গ্যারান্টি সংক্রান্ত নীতিমালা সংকলন করেছে বাংলাদেশ ব্যাংক
সাউথইস্ট ইউনিভার্সিটি ট্রাস্টের ১৩৬তম সভা অনুষ্ঠিত
ওয়ালটন নিয়ে এলো ফোরজি সিম সাপোর্টেড রিচার্জেবল রাউটার
বিনিয়োগ সম্মেলনে ওয়ালটন পেলো ‘এক্সিলেন্স ইন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড ২০২৫’
‘সুখী পথে পথে’ ক্যাম্পেইন-স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার সলিউশনসের নতুন উদ্যোগ
সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ঈদ আনন্দ উৎসবের আয়োজন
মেঘনা ব্যাংকের নতুন চেয়ারপার্সন নির্বাচিত হলেন মিস উজমা চৌধুরী